নব্বইয়ের দশকে- বিটিভিতে 'অয়োময়' দেখে হায়াত পরিবারে জমে উঠলো স্মৃতি আর হাসির আড্ডা! 😄📺

একটা মজার ঘটনা বলি, বিটিভিতে চলছে কালজয়ী নাটক "অয়োময়"। পরিবারের সবাই মিলে টিভির সামনে বসে নাটক দেখছেন। মাঝখানে রয়েছেন বিপাশা হায়াত, পাশে গম্ভীর মুখে বসে আছেন তার বাবা আবুল হায়াত — যিনি এই নাটকের অন্যতম চরিত্র!নব্বইয়ের দশকের শুরুর দিকে যখন 'অয়োময়' প্রচারিত হচ্ছিলো, আবুল হায়াৎ সাহেব ঈদ করতে সপরিবারে বিপাশার মামা বাড়ী খুলনাতে আসেন। যেহেতু ঈদের সময় 'অয়োময়' প্রচার শেষ হওয়ার পর হায়াৎ সাহেবের পরিবার ও বিপাশার মামার পরিবার একসঙ্গে Khulna New Market ঈদের সামান্য কিছু কেনাকাটা করতে যান। তখন বিপাশা উঠতি অভিনেত্রী। তারকার সিলমোহর লাগেনি। খুলনা মফস্বল শহর! পরিবার ভেবেছেন বিপাশাকে কেউ চিনতে পারবে না। কিন্তু যেহেতু সপ্তাহে দুবার 'অয়োময়' প্রচারিত হচ্ছে, সেদিনই প্রচারিত হয়েছে, সম্ভবত মঙ্গলবার ছিলো। ঈদের ভিড়ের মধ্যেও বিপাশা জনতার কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়ে যায়। তাদের কৌতূহল ব্যক্তি বিপাশা নয়, অভিনেত্রী বিপাশা একটু আগেই যিনি টেলিভিশনে অভিনয় করলেন, সে কি করে এখনই খুলনায় এলেন! অর্থাৎ সেসময়ের বিটিভির সাধারণ দর্শকের Recording বিষয়টা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিলো না। বিপাশাকে দেখে তাদের ভুত দেখার মতো অবস্থা! Khulna New Market এর Khan Cloth Store বিপাশার মামার বাড়ি ঢাকার বেরাইদের বাসিন্দা। তিনি তার দোকানে হায়াৎ সাহেবের পরিবারকে সমাদর করে বসালেন। হায়াৎ সাহেব ঠান্ডা মাথার মানুষ। তিনি অত্যন্ত ধৈর্য্যের সাথে ভক্তদের কৌতুহল মেটালেন। যে এই পর্বটি অন্তত দুই সপ্তাহ আগে Record এ ধারণ করা হয়েছে। Live প্রচার নয় যেহেতু শিল্পীর উপস্থিত থাকা জরুরী নয়। তারপরে ভক্তদের হাত থেকে ছাড়া পেয়ে "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি" অবস্থা! এই ঘটনার পনেরো বছর পর মামার ইন্তেকালের পরও বিপাশা Film এর কাজ ছাড়া খুলনায় আসার সাহস করেনি!

নাটকের এক দৃশ্যে আবুল হায়াতের চরিত্র এমন কিছু করলো, যা দেখে হঠাৎ চিৎকার করে উঠলেন বিপাশা, — “আব্বু! এটা আপনি করলেন?”

পাশে থাকা আবুল হায়াত একটু হাসি চেপে রেখে বললেন, — “তখন তো আমি হিরো ছিলাম, এখন শুধু তোমার আব্বু!”

মুহূর্তেই ঘরজুড়ে হেসে গড়িয়ে পড়লেন সবাই। নাটক দেখতে গিয়েও নাটক হয়ে গেল নিজেদের মাঝেই। এমনই হাসির মুহূর্তে ভরা হায়াত পরিবার, যেখানে শিল্প আর স্মৃতি জড়িয়ে থাকে এক সুতোয়।


ট্যাগস: বিপাশা হায়াত, আবুল হায়াত, অয়োময়, BTV নাটক, বাংলা নাটক, পরিবারিক মুহূর্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ