বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য সিনেমার বাজার দিনদিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ—এই দুই বাংলার আলাদা ইন্ডাস্ট্রি থাকলেও দর্শক এক, আবেগ এক, আর সিনেমা দেখার ক্ষুধাও একরকম। প্রশ্ন উঠছে, যদি এই দুই ইন্ডাস্ট্রি এক হতো, তাহলে কি সাউথ ইন্ডাস্ট্রির মতোই বাংলা সিনেমাও ছুঁতে পারত আন্তর্জাতিক উচ্চতা?
‘বরবাদ’ পাইরেসি ও সীমিত মুক্তি না পেলে...
বিশেষজ্ঞদের মতে, ‘বরবাদ’ যদি আন্তর্জাতিকভাবে বড় পরিসরে মুক্তি পেত এবং পাইরেসির শিকার না হতো, তবে ১০০ কোটির মাইলফলক পার করে ফেলত অনায়াসে। এটি শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং পুরো বাংলা ভাষাভাষী মার্কেটের সম্ভাবনার প্রতিচ্ছবি।
একটি ঐতিহাসিক প্রজেক্টের স্বপ্ন
ভাবুন তো, যদি শাকিব খান ও দেব একই সিনেমায় দুই নায়ক হিসেবে থাকেন, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শক্তিশালী ভিলেনের চরিত্রে অভিনয় করেন—তাহলে কী হতে পারে?
সেই সিনেমায় থাকবে দুর্দান্ত গল্প, উচ্চমানের প্রযুক্তি, আর দুই বাংলার আবেগ। শুধু বাংলাদেশ বা কলকাতা নয়, সারা বিশ্বের বাংলা ভাষার দর্শকদের হৃদয় জিতে নিতে পারে এইরকম একটি প্রজেক্ট।
বাংলা সিনেমার "প্যান-সাউথ" সম্ভাবনা
তামিল-তেলেগু ইন্ডাস্ট্রি যেমন এক হয়ে 'প্যান-ইন্ডিয়া' হিট তৈরি করেছে, তেমনি সময় এসেছে বাংলা ভাষাভাষী ইন্ডাস্ট্রির একসাথে কাজ করার। তখনই হবে সত্যিকারের প্যান-বাংলা ব্লকবাস্টার।
সিনেমা শুধু বিনোদন নয়—এটি এখন সoft power। দুই বাংলার একীভূত প্রয়াস হতে পারে ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সাংস্কৃতিক বিনিয়োগ।
Referral linkআপনার মতামত কী? আপনি কি দেখতে চান এই স্বপ্নের সিনেমা?


0 মন্তব্যসমূহ